Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

অভিনয়কে বিদায় জানাচ্ছেন যশ

বিনোদন ডেক্স :

সুপারস্টার যশ নতুন সিনেমা ‘রামায়ণ’ ও ‘টক্সিক’ এর প্রথম ঝলক প্রকাশ পাওয়ার পর ভক্তদের মন খারাপের খবর শোনালেন। চলতি বছরে তার অভিনীত এ দুই সিনেমা রিলিজ পেলেই অভিনয় থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন অনুসারে, নতুন এ খবরে হতাশ সিনেপ্রেমী দর্শক ও ভক্তরা। তাই সংবাদমাধ্যমে নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বিস্তারিত তথ্য প্রকাশ করেন নায়ক।

যশ বলেন,২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ। কিন্তু আমি তাদের জানাতে চাই, নতুন যে লক্ষ্য ও ভিশন নিয়ে আমি এগোচ্ছি তার জন্য আমার সময় ও একাগ্রতা প্রয়োজন।

যশ আরও বলেন, বর্তমানে আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এখন বিরতি নেয়ার দিকেই বেশি ঝুঁকেছি।

তবে আশার কথা, ‘কেজিএফ’ খ্যাত কন্নড় এ সুপারস্টার অভিনয় ছাড়ছেন না বরং আগামীতে বড় ও ভালো প্রজেক্টে কাজ করার জন্য বিরতি নেয়ার কথা ভাবছেন।

যশের আসন্ন সিনেমা দুটি সিনেমার নাম গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ এবং নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের সিনেমা ‘রামায়ণ’।

‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। অন্যদিকে ‘রামায়ণ’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
২০ Time View