Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

সিদ্দিক জেল থেকে ফিরে নতুন বার্তা দিলেন 

বিনোদন প্রতিবেদক :

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাস শেষে নতুন করে জীবন শুরু করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কারাজীবনের অভিজ্ঞতা, মানসিক পরিবর্তন এবং নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন।

সিদ্দিকুর রহমান জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর তিনি দীর্ঘ সময় কারাগারে কাটান। এই সময়কে তিনি শুধুমাত্র বন্দিদশা হিসেবে না দেখে আত্মপরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, জেলে অনেক সময় চিন্তা করার সুযোগ পাওয়া যায়। আগে দ্বীনের কাজে তেমনভাবে যুক্ত ছিলাম না। কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে পরিবর্তন করেছেন।

কারাগারের দেয়ালে লেখা রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ স্লোগানটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান এই অভিনেতা। তার ভাষায়, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছিল, আর তিনি নিজেই নিজের জীবনের নতুন দিক খুঁজে পেয়েছেন।

কারাবাসের সময়ও সৃজনশীল কাজ থেমে ছিল না বলে জানান তিনি। ওই সময় তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন।

মুক্তির পরও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগছে বলে জানান সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে এখনো কারাজীবনের শৃঙ্খলার প্রভাব রয়ে গেছে।

বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
৫ Time View