Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২

মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা:

পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপের একটি ইকো রিসোর্টে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল (৪ মে) বিকেলে দাকোপের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা দুইজন হলেন: খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা জানান, সোমবার ভোর ৪টার দিকে একদল দুষ্কৃতকারী ঢাংমারী খাল সংলগ্ন ‘সুন্দরী ইকো রিসোর্টে’ আসা পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

কোস্ট গার্ডের একটি দল খবর পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকেল ৫টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ডাকাতির চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
৬ Time View