Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেক্স:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পশ্চিমবঙ্গে ‘পদ্ম ফুটেছে’ বলে মন্তব্য করেন।

মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। ২০২৬ সালের এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনতার শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।’ তিনি পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে বড় ম্যান্ডেট দিয়েছে এবং তাদের প্রত্যাশা পূরণে দল কাজ করবে। সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করে একটি সরকার গঠনের আশ্বাস দেন তিনি।

নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩টি আসন। এছাড়া কংগ্রেস দুটি, সিপিএম একটি এবং অন্যান্য দল তিনটি আসনে জয়ী হয়েছে।

এই ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ফল ঘোষণার পর থেকেই রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালি নেতা হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৩১ Time View