শিরোনাম :
দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার
মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে
জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২
স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা
চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
“ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে”
শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন
পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী
একদিনে ১৭ শিশুর মৃত্যু
পণ্যবাহী জাহাজে হামলা ইরান উপকূলে
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় ইরান উপকূলের অদূরে একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল বা ১৮ কিলোমিটার পশ্চিমে একাধিক ছোট নৌযান সেটিকে লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার ধরন বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি হামলার ফলে সমুদ্রে কোনো ধরনের তেল নিঃসরণ বা পরিবেশগত ক্ষতির ঘটনা ঘটেনি।
বর্তমানে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
Tag :






















