Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেক্স:

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর-পশ্চিম ইরানের জানজান প্রদেশে বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে ডন জানিয়েছে, শুক্রবার (১ মে) ঘটে যাওয়া এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। জানজানের আনসার আল-মাহদি কর্পসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এ বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, অজ্ঞাত ধরনের গোলাবারুদের কারণে বিস্ফোরণটি ঘটে। নিহতরা সবাই আইআরজিসির অভিজ্ঞ, উচ্চ প্রশিক্ষিত ও বিশেষায়িত সদস্য ছিলেন। আনসার আল-মাহদি কর্পস দাবি করেছে, তারা ইতোমধ্যে ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। এতে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
১১ Time View