Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী একদিনে ১৭ শিশুর মৃত্যু

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ভরি কত? 

নিজস্ব প্রতিনিধি :

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা সোমবার (৪ মে) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দামে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। আগের দামের তুলনায় এতে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৫ Time View