Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী একদিনে ১৭ শিশুর মৃত্যু

পাকিস্তান ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলতে ঢাকায়

স্পোর্টস ডেক্স:

বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে।রোববার (৩ মে) সকালে ঘোষিত স্কোয়াডের প্রথম বহর ঢাকায় পা রেখেছে।

স্কোয়াডের কিছু খেলোয়াড় এখনও আসেননি। পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল আগেই। ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। তারা হলেন— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। এদিকে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

বাংলাদেশ সফরে ৪ জন নতুন খেলেয়াড়কে দলে অর্ন্তভূক্ত করেছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার দিনই সেটি জানা গেছে। পাকিস্তানকে এই সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। এছাড়া টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।

পাকিস্তান টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

উল্লেখ্য, দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে। আগামী ১৬ মে দ্বিতীয় টেস্ট হবে সিলেটে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
২১ Time View