Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, তরুণ ক্রীড়াবিদদের খুঁজে পেতে দেশজুড়ে আয়োজন

মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা:

মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে দেশের উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়ায় সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রতিযোগিতার লোগো ও ট্রফি উন্মোচন করেন এবং আটটি ভিন্ন খেলাধুলার জোনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

এদিকে, খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তে আয়োজিত সমান্তরাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেখানে অতিথিরা বেলুন উড়িয়ে খুলনা জোনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়ানুরাগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
৫ Time View