Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে প্রতিষ্ঠানটির ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)  অনুষ্ঠিত হয়।উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন দেন।এতে পরিচালনা পর্ষদের নির্বাচন এবং প্রতিষ্ঠানের ২০২৫ সালের আর্থিক বিবরণীর অনুমোদনও দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশ পিএলসির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবর।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে বিএটি বাংলাদেশ পিএলসির মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯,১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এতে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ডঃ মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী।এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র  দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
২ Time View