Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :

আজ শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন ।

প্রধানমন্ত্রীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশকে ঘিরে এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা; আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

সমাবেশস্থলে করা হয়েছে বড় মঞ্চ, লাল কার্পেট বিছানো হয়। মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি। পুরো এলাকায় স্থাপন করা হয়েছে প্রায় দেড় শতাধিক মাইক।

নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে সমাবেশে অংশ নেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসেন, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের উপস্থিতির কারণে সমাবেশটি বিশেষ গুরুত্ব বহন করছে এবং এটি স্মরণকালের অন্যতম বড় শ্রমিক সমাবেশে পরিণত হতে পারে বলে আশা করা হচ্ছে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ঢাকার আশপাশের শিল্পাঞ্চল—গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
৫ Time View