Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

তালায় মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে মারধর, হাসপাতালে ভর্তি

o

তালা ( সাতক্ষীরা)  প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করেছে সৎ ভাই নজরুল মোল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত হয়েছেন মারুফা বেগম (মা) ও স্বপ্না বেগম (ছোট ভাইয়ের স্ত্রী)।
জানা গেছে, আটুলিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হান্নান মোল্লার স্ত্রী মারুফা বেগম জানান, গত কয়েক বছর ধরে তার স্বামীর প্রথম পক্ষের ছেলে নজরুল মোল্লা পারিবারিকভাবে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধান কেটে বাড়িতে আনাকে কেন্দ্র করে বিবাদের জের ধরে তাদের উপর হামলা চালায় নজরুল।
ভুক্তভোগী স্বপ্না বেগম জানান, তার স্বামী শাহাদাত মোল্লা চাকরির সুবাদে বাইরে থাকেন। এই সুযোগে ভাসুর নজরুল মোল্লা বাঁশ দিয়ে তাদের পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি কোলের শিশুকেও মারতে উদ্যত হয় সে। শাশুড়ি মারুফা বেগমের মাথায় আঘাত করা হয়। পরে চিকিৎসার জন্য বের হতে চাইলে তাদেরকে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
আহত স্বপ্নার ভাই ফারুক হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে তিনি তার বোন ও শাশুড়িকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
২ Time View