শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক
প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন
দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার
মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে
জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২
স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা
চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
“ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে”
শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন
এনডিএম এর নতুন মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাহেদুল আজম। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটি একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী দলের কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার ধারাবাহিকতায় ব্যারিস্টার শাহেদুল আজমকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।
সংশ্লিষ্টদের ধারণা, ব্যারিস্টার আজমের নিয়োগ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম-এর অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সমন্বয় বৃদ্ধিতে তার এই নতুন পদায়ন বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Tag :



























