ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| মাদক ব্যবসায়ী, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর আভিযানিক দল কর্তৃক ৩০ এপ্রিল ২০২৬ তারিখ ১৮৪৫ ঘটিকায় ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী ১| মোঃ রবিন (২৬), পিতাঃ মোঃ হারুন আর রশিদ, সাং- ইব্রাহিমপুর অলিবাজার, থানাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া’কে ১৩৫০ পিস ইয়াবাসহ (যাহার বর্তমান বাজার মূল্য ১৩৫০x৩০০= ৪,০৫,০০০/-) গ্রেফতার করতে সক্ষম হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে, ধৃত আসামী মোঃ রবিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে নিজ হেফাজতে রেখে অভিনব পদ্বতিতে রাজধানীর ভাটারা থানাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে| গ্রেফতারকৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন| ধৃত আসামী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধ করেছে|
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|



























