Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক

মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা:

নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সদরের বাহিরগ্রামে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জেরে মাদাকাসক্ত স্বামী সাকিব শেখ (২৫) স্ত্রী খাদিজা আক্তার চাঁদনীকে (২০) বটি দিয়ে বুকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।

খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে নিহত চাঁদনী । আর সাকিব একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তুফান নামে সাড়ে তিন বছরের ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে পুলিশ ও পারিবারিক সূত্রে, স্বামী সাকিবকে নিয়ে সোমবার (৪ মে) খুলনার দামোদর থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা বাড়ি বেড়াতে আসেন চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সাকিব। স্বজনেরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেছেন, প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত সাকিব। তার দাবি, বটি ওপর পড়ে গিয়ে স্ত্রী চাঁদনী মারা গেছেন। কিন্তু, ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি (সাকিব)।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে হত্যাকণ্ডের খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল বাহিরগ্রামে যায়। হত্যায় ব্যবহৃত বটিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী সাকিবকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : এক ঘন্টা আগে
২ Time View