Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার

মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা:একটি তালাবদ্ধ ঘর থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।

গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭ টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়,গোপন তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা মো. নাসির উদ্দিনের মালিকানাধীন ‘মাওলানা মঞ্জিল’ নামে একটি ৫ তলা ভবনের ২য় তলায় অভিযান চালায়।

এ সময় ওই তলার ভাড়াটিয়া সাজিদুর রহমানের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাজেদুর পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক কেনাবেচার অভিযোগ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার অবৈধ বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
১৭ Time View