Dhaka , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা: স্বামী আটক প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন  দেশে মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৫.৬ কোটি ডলার মার্কিন বিশ্ববিদ্যালয় লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাও ডাকাতির চেষ্টা, আটক ২ স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর “ডিসিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও শক্তিশালী করতে” শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার: আটক ৩, মূলহোতা পলাতক চেয়ারম্যানকে ঘিরে নানা প্রশ্ন

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় কষ্টি পাথরের মূর্তি’সহ ২ জন গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় র‌্যাব- ১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪১ (একশত একচল্লিশ) কেজি ওজনের ০১ টি কালো রংয়ের প্রাচীন দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা), সহ ০২ (দুই) জন কষ্টি পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য অনুমান ৫০ (পঞ্চাশ) ইঞ্চি এবং প্রস্থ অনুমান ২৪ (চব্বিশ) ইঞ্চি। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মো: ইদ্্িরস চোকদার (৫৪), পিতা- মৃত আজাহার চোকদার, সাং- লক্ষ্মীপুর ফকিরা, থানা- কালকিনী, জেলা- মাদারীপুর এবং ২। মো: আনোয়ার হোসেন (৫২), পিতা- মৃত জামাল হোসেন, সাং- সোনারং, থানা- টুঙ্গীবাড়ি, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে তাদের ব্যবহৃত দুটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে একটি চক্রের মাধ্যমে উক্ত বিষ্ণু মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। তারা আরো জানায় যে, কষ্টি পাথরের হস্তনির্মিত বিভিন্ন মূর্তি তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
১৯ Time View